কাউনিয়ায় পবিত্র কাবা শরিফ নিয়ে কুটুক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় পবিত্র কাবা শরিফকে নিয়ে কুটুক্তি ও আপত্তিকর পোষ্ট করার অভিযোগে শ্রী বৃষ্টি চন্দ্র দাশ ওরফে বিএস সুজন কুমার (১৮) নামের এক হিন্দু যুবককে বিক্ষুদ্ধ গ্রামবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর ) গভীর রাতে উপজেলার মধুপুর ইউনিয়নের ভায়ারহাট বাজারের জাহাঙ্গীর নামক এক ব্যক্তির দোকান থেকে তাঁকে আটক করা হয়। শ্রী বৃষ্টি চন্দ্র দাশ উপজেলার মধুপুর ইউনিয়নের বিশ^নাথ মাঝিপাড়া গ্রামের ইন্দ্রজিৎ চন্দ্র দাশের ছেলে।থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় সম্প্রীতি বৃষ্টি চন্দ্র দাশ তাঁর বিএস সুজন কুমার ওরফে বৃষ্টি নামের ফেসবুক অ্যাকাউন্ট হতে মুসলমান জাতির পবিত্র স্থান কাবা শরিফ নিয়ে কুটুক্তি করে একটি আপত্তিকর ছবি পোষ্ট করে আর পোষ্ট দেওয়া ছবিতে একাধিক ব্যক্তি লাইক ,কমেন্ট ও শেয়ার করে। এদিকে ইসলাম ধর্মের পবিত্র স্থান নিয়ে কুটুক্তি ও আপত্তিকর ছবি পোষ্ট করায় গ্রামবাসীর মধ্যে বিরুপ প্রতিক্রিয়া ও ক্ষোভ বিরাজ করে। অভিযুক্তকে আটকের দিন আনুমানিক রাত ১০ টার দিকে গ্রামের বিক্ষুদ্ধ শত শত লোকজন বৃষ্টি দাশকে ভায়ারহাট বাজারের উক্ত দোকান হতে আটক করে। খবর পেয়ে রংপুর সি সার্কেল এএসপি তোফাজ্জল হোসেন, কাউনিয়ায় থানা অফিসার ইনচার্জ মামুন অর রশীদ ও অফিসার ইনচার্জ (তদন্ত) হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ বৃষ্টি চন্দ্র দাশকে উদ্ধার করতে গেলে বিক্ষুদ্ধ জনতা অপরাধীদের বিচার দাবী করে উদ্ধারে বাদা প্রদান করে। পরে রাত ২ টার দিকে এএসপি তোফাজ্জল হোসেন উক্ত অভিযুক্তকে আইনের আওতায় এনে বিচারের আশ^াস প্রদান করলে বিক্ষুদ্ধ জনতা অভিযুক্ত বৃষ্টি চন্দ্র দাশকে পুলিশে সোপর্দ করে।এ ঘটনায় অভিযুক্ত বৃষ্টি চন্দ্র দাশ থানাপুলিশকে জানায়, ‘সাহডাল দ্রারা’ নামক ফেসবুক অ্যাকাউন্ট থেকে সে ছবিটি কপি করেতাঁর ফেসবুক অ্যাকাউন্টে পোষ্ট করে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মামুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানাপুলিশ বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনের ৫২/৭ধারায় শ্রী বৃষ্টি চন্দ্র দাশের বিরুদ্ধেমামলার রুজু করা হয়েছে। কাউনিয়া থানা মামলা নং ১৮। বুধবার সকালে তাঁকে রংপুরেরবিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment