কাউনিয়ায় জাতীয়তাবাদী ছাত্রদল এর কর্মীসভা অনুষ্ঠিত



কাউনিয়া প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় বুধবার (১৫নভেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা শাখার আয়োজনে কাউনিয়া কলেজ মাঠে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মীসভার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র উপজেলা সভাপতি ও জেলা সাবেক সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা। কর্মীসভাটিতে জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদল রংপুর জেলা সভাপতি মনিরুজ্জামান হিজবুল এবং প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শরীফ নেওয়াজ জোহা। 
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহাফুজার রহমান মিঠু, বিএনপি'র উপজেলা সিনিয়র সহ-সভাপতি আব্দুল রশিদ মন্ডল, সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল আলম শফি, ছাত্রদল জেলা সিনিয়র সহ-সভাপতি মাহাবুব হোসেন সুমন, সহ-সভাপতি হুমায়ুন কবীর রিন্টু, যুগ্ন সম্পাদক আল ইমরান সুজন, সাংগঠনিক সম্পাদক ইয়াছির আরাফাত জীবন, উপজেলা সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন প্রমুখ। কর্মীসভায় আরো বক্তব্য রাখেন ছাত্রদল এর উপজেলা, ইউনিয়ন, পৌর, কলেজ শাখার সভাপতি ও সম্পাদকবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ওতার অন্যতম সহযোগী সংগঠন ছাত্রদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের জেলা উপজেলা পৌর ইউনিয়ন কলেজ শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মী।

Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment