কাউনিয়ায় নবান্ন উৎসব অনুষ্ঠিত




কাউনিয়া প্রতিনিধি : রংপুরের কাউনিয়া উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের আয়োজনে বুধবার সারাই ইউনিয়নের বীরচরন গ্রামে আলহাজ্ব ইউনুছ আলীর উঠানে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়।

নবান্ন উৎসব উপলক্ষে আলোচনা সভা কৃষি কর্মকর্তা শামিমুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহাফুজার রহমান মিঠু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক, সারাই ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, কুর্শা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সরকার। অনান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা শামিমুল ইসলাম, সিএ উচ্চ মান সহকারী আকমল হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইয়েদুল ইসলাম, রেজওয়ানা বেগম, ফজলুল হক, নুরুল আমিন প্রমূখ। আলোচনা শেষে বিভিন্ন ধরনের পিঠা-পায়েশ খাওয়ার মাধ্যেমে নবান্ন উৎসব পালন করা হয়।
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment