কাউনিয়া কলেজ এর মেধাবী ছাত্র মজিদুল আর নেই



কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাউনিয়া কলেজ এর সমাজবিজ্ঞান বিভাগ'র ২য় বর্ষের মেধাবী ছাত্র এবং কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের মধ্য নিজপাড়া গ্রামের (নব মুসলিম ও সংবাদপত্র বিক্রেতা) আব্দুর রউফ এর পুত্র মজিদুল ইসলাম(২০) আর নেই।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মঙ্গলবার(১০অক্টোবর) রাত ১২টায় কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স'এ শ্বাস-কষ্ট জনিত সমস্যা নিয়ে ভর্তি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষনা করেন। সে দীর্ঘ দিন যাবৎ শ্বাস-কষ্টসহ নানান অসুখে আক্রান্ত ছিল।

পারিবারিক ভাবে জানা যায়, আর্থিক অসচ্ছলতা ও দারিদ্রতার কোষাঘাতে পিষ্ঠ মেধাবী ছাত্র মজিদুল সু-চিকিৎসার অভাবে অকালে ঝরে গেল। বুধবার(১১অক্টোবর) দুপুরে তার নিজ বাড়ীতে জানাযার নামাজ শেষে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment