কাউনিয়ায় যুবলীগ এর ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


কাউনিয়া প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় বর্ণাঢ্য আনন্দ র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয় বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিবসটি উপলক্ষ্যে শনিবার (১১নভেম্বর) সকালে  দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। পরে সন্ধ্যায় দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী'র আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনসার আলী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ইউছুব আলী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম মন্টু, যুবলীগ নেতা ইউছুব আলী ছোট প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ফেরদৌস, সেলিম, রাজ্জাক, ছিদ্দিক, ফারুক, উকিল, নাজমুল, মোতালেবসহ আওয়ামীলীগ ওতার সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ। আলোচনা শেষে দলীয় কার্যালয়ে যুবলীগের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়।
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment