কাউনিয়া প্রতিনিধি : রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভায় দরদী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শনিবার (১১ নভেম্বর) জেএসসিতে কর্ম ও জীবনমূখী পত্রের ১ জন পরীক্ষার্থীর জন্য পরীক্ষা কেন্দ্রে সংশ্লিষ্ট ১২ জনকে দায়িত্ব পালন করতে হয়েছে। ঐ পরীক্ষার্থীর নাম ওমর ফারুক। তাঁর রোল নম্বার ৫৩৩৪০৩। সে লালমনিরহাট সদর উপজেলার হরিনচড়া তালপট্টি জুনিয়র বিদ্যালয়ের শিক্ষার্থী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সুত্র জানায়, ওই পরীক্ষা কেন্দ্রে শনিবার পরীক্ষার্থীর সংখ্যা ১ জন হলেও এর জন্য দায়িত্বে ছিলেন, সরকারি কর্মকর্তা (ইউএনও এর প্রতিনিধি) ১ জন, মৎস্য কর্মকর্তা, কেন্দ্র সচিব, সহকারী কেন্দ্র সচিব ও হল সুপারসহ ৩ জন,২ জন কক্ষ পরিদর্শক, ১ জন চিকিৎসক, ১ জন অফিস সহকারী, ১ জন যাচাই বাচাইকারী, ১ জন খাতা বান্ডিংর,১ জন পোস্ট অফিসের প্রতিনিধি, পুলিশ। এছাড়া অন্যান্য দিনের মতো পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়। পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব ও দরদী দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসফেকা বেগম জানান, পরীক্ষার্থী একজন হলেও আয়োজন রয়েছে পুরোপুরি। দায়িত্বে কোনো কমতি করা হয়নি। যাঁর যাঁর দায়িত্ব সবাইকে পালন করতে হচ্ছে। হল সুপার শাহীনুর রহমান বলেন, জেএসসি পরীক্ষার্থী ওমর ফারুক ২০১৬ সালে ফরম ফিলাপ করলেও সে বছর পরীক্ষায় অংশ নেয়নি। তাই তাঁকে এবছর অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে শনিবার কর্ম ও জীবনমূখী এবং আগামী ১৩ নভেম্বর শারীরিক শিক্ষা ও ১৮ নভেম্বর চারুকারু পত্রের পরীক্ষায় অংশ নিতে হবে। তিনি বলেন, যেহেতু এবার জেএসসিতে নিয়মিত পরীক্ষার্থীদের কর্ম ও জীবনমূখী, শারীরিক শিক্ষা ও চারুকারু পত্রের লিখিত পরীক্ষা নেই।

0 comments:
Post a Comment