কাউনিয়া(রংপুর)প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী'র আমীর মকবুল আহমাদ এবং সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমানসহ ৮জনকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করে ১০দিনের রিমান্ডে দেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার(১৩অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ঘোষনা করে।
রংপুরের কাউনিয়া উপজেলার কোন স্থানে হরতালের কর্মকাণ্ড দেখা যায়নি। রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক, রেলস্টেশন, হাট-বাজার, অফিস, ব্যাংক-বীমাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছিল স্বাভাবিক ব্যস্ততা।
উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে আইন-শৃংঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
অপর দিকে জামায়াতে ইসলামী'র ডাকা হরতালকে কেন্দ্র করে উপজেলার কোথাও কোন প্রকার আইন-শৃংঙ্খলার বিঘ্ন ঘটেনি বলে নিশ্চিত করেন কাউনিয়া থানা'র ডিএসবি এএসআই রুহুল আমীন।

0 comments:
Post a Comment