নিজস্ব প্রতিনিধি : রংপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জাতীয় পুরুস্কার প্রাপ্ত শিক্ষালয় কাউনিয়া কলেজ ও সাউথইষ্ট ব্যাংক এর মধ্যে ফি আদায়ের চুক্তি সম্পাদনের মধ্যদিয়ে প্রযুক্তিতে আরো একধাপ এগিয়ে গেল প্রতিষ্ঠানটি।
গত মঙ্গলবার(১২সেপ্টেম্বর) দুপুরে কলেজে'র শিক্ষক হলরুমে এই চুক্তি সম্পাদন করেন অধ্যক্ষ মুসা আহম্মদ এবং সাউথইস্ট ব্যাংক রংপুরের টেলিক্যাশ(এমএফএস)শাখার জোনাল ম্যানেজার মোজাহিদুল ইসলাম ও সাউথইস্ট ব্যাংক রংপুরের ব্রাঞ্চ ম্যানেজার মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক জয়নুল আবেদীন, সহকারী অধ্যাপক ফজলুল হক সরকার, সহকারী অধ্যাপক আব্দুর সামাদ, প্রভাষক শফিকুল ইসলাম, প্রভাষক আবু মোঃ আশিক ছিদ্দিকী পরাগ, প্রভাষক আব্দুল জলিল, প্রভাষক সরকার আবু ফেরদৌস মোঃ মহসীন হীরা, প্রভাষক আবু মোঃ আহসান সিদ্দিক পল্লব প্রমুখ।
এই চুক্তি সম্পুর্ন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের অংশীদার ও সাউথইস্ট ব্যাংক টেলিক্যাশ(এমএফএস) এর মাধ্যমে ফি আদান-প্রদানে কার্যকরী গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন কলেজের অধ্যক্ষ মুসা আহম্মদ।

0 comments:
Post a Comment