কাউনিয়ায় গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশ গ্রহনের গুরুত্ব শীর্ষক কর্মশালা



কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় "গ্রামে শান্তি, সূশাসন প্রতিষ্ঠায়, আসুন সবাই মিলে গ্রাম আদালতকে সক্রিয় করি" প্রতিপাদ্য বিষয়কে নিয়ে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (২য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগের আওতায় সোমবার (২৩অক্টোবর) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে এবং ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)এর অর্থ ও কারিগরি সহযোগীতায় গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশ গ্রহণের গুরুত্ব শীর্ষক দিনব্যাপী কর্মশালায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম নাজিয়া সুলতানা।


কর্মশালায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) রংপুর জেলা সমন্বয়কারী আবু বক্কর সিদ্দিক এর সঞ্চালনায় মূখ্য আলোচক জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ডিষ্ট্রিক ফ্যাসিলেটেটর মতিউর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরেশ কাওসার জাহান, ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) উপজেলা সমন্বয়কারী হাফিজ আল আসাদ, বালাপাড়া ইউনিয়ন গ্রাম আদালত সহকারী জুলহাস হোসেন সোহাগ, সাংবাদিক মিজানুর রহমান মিজান প্রমুখ।

দিনব্যাপী কর্মশালাটিতে অংশগ্রহণকারী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যদেরকে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশ গ্রহণের গুরুত্বের উপর সচেতনতার লক্ষ্যে আলোকচিত্র প্রদর্শনসহ ব্যাপক আলোচনা, পরামর্শ ও মতামত গ্রহণ করা হয়। পরে কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে ব্যাগ বিতরণ করেন।
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment