কাউনিয়ার শিশু ধর্ষক রাসেলকে নারায়ণগঞ্জে গ্রেফতার : থানা পুলিশকে অভিনন্দন



কাউনিয়া প্রতিনিধি : রংপুরের কাউনিয়ার চাঞ্চল্যকর ৫বছরে শিশু ধর্ষক রাসেলকে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় থানা পুলিশ এর সহযোগীতা বুধবার (২৫অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের তাষারা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় কাউনিয়া থানা পুলিশ। পরে তাকে আইনী প্রক্রিয়া সম্পন শেষে কাউনিয়া থানায় নিয়ে আসা হয়। ধর্ষক রাসেলকে গ্রেফতারের ঘটনায় পুলিশ প্রশাসনকে অভিনন্দন জানায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী। 
ঘটনার বিবরণে জানা যায়, রংপুরের মাহিগঞ্জের দেওয়ানটুলি এলাকার বেলাল হোসেন এর ৫বছরের শিশুকন্যা বিলকিছ জাহান ববি তার মায়ের সাথে কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের বাহাগিলী গ্রামে নানার বাড়ীতে বেড়াতে আসে। গত ২৮সেপ্টেম্বর'১৭ দূর্গোৎসব চলাকালীন পুজামণ্ডপ ঘুরতে ও খেলনা কিনে দেয়ার লোভ দেখিয়ে একই এলাকার মহুবর রহমান ওরফে মহব্বত মিয়ার পুত্র রাসেল(২০) তার নিজ বাড়ীতে এনে জোর পূর্বক ধর্ষন করে। এতে শিশুটির রক্তক্ষরণ হলে অবস্থা বেগতিক দেখে ধর্ষক রাসেল পালিয়ে যায়। একপর্যায়ে শিশুটি গুরুতর রক্তাক্ত অবস্থায় তার মায়ের কাছে এসে ধর্ষক রাসেলের বর্ণনা দিয়ে জ্ঞান হারায়। পরে শিশুটিকে পরিবার ও এলাকাবাসীর সহযোগীতায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা করেন। চিকিৎসা শেষে বর্তমানে শিশুকন্যাটি নিজ বাড়ীতে আতংকের মাঝে দিন কাটাচ্ছে। সেই থেকে ৫বছরের শিশু ধর্ষক রাসেল পলাতক ছিল। 
শিশু ধর্ষনের মামলায় রাসেলকে গ্রেফতারের বিষয় নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মামুন অর রশীদ জানান, রাসেলকে রংপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment