কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : আল-কুরআনুল করীম মানবজাতির কল্যাণ ও মুক্তির জন্য প্রেরিত মহান আল্লাহ'র কালাম। যা সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা:)-এর উপর অবতীর্ণ সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব এবং কিয়ামত পর্যন্ত সকল মানবজাতির জন্য একমাত্র জীবনবিধান। পথভ্রান্ত, সত্য-বিচ্যুত মানবজাতিকে সত্য ও সঠিক পথে পরিচালিত করার জন্য আল-কুরআন মহান আল্লাহতালা'র এক অশেষ নিয়ামত।
রংপুরের কাউনিয়া উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে রবিবার (২২অক্টোবর) সকালে কাউনিয়া তকিপল বাজার রেলগেট জামে মসজিদ কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে আল-কুরআনুল করীম এর ছবক অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে কাউনিয়া কলেজের প্রদর্শক (অব:) আলহাজ্ব শাহ আমজাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন উপজেলা ফিল্ড সুপারভাইজার মো.তৌহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন উপজেলা কেয়ারটেকার মো.শহিদুল ইসলাম, সাধারণ কেয়ারটেকার মো.মাহাবুবুর রহমান, আলহাজ্ব মোফাজ্জল হোসেন, আলহাজ্ব আব্দুল আজিজ, মো.আব্দুর রহিম, মো.রহমত উল্ল্যা, ব্যবসায়ী মো.আকতার হোসেন, মো.আজিজুল ইসলাম বিডিআর(অব:),তকিপল বাজার রেলগেট জামে মসজিদের সভাপতি সহকারী অধ্যাপক শাহ মো.মোবাশারুল ইসলাম রাজু, খতিব মাওলানা মো.মতিউর রহমান নিজামী, কেন্দ্র শিক্ষক হাফেজ মো.আব্দুর রহিম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সদস্য ও এলাকার মুসুল্লিসহ শিক্ষার্থীবৃন্দ।
প্রতি বছরের ন্যায় ছবক অনুষ্ঠানে ৩৪জন শিক্ষার্থীকে আল-কুরআনুল করীম কিতাব বিতরণ করে। পরে দেশ ও মানবজাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
0 comments:
Post a Comment