মিজান কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় কূর্শা ইউনিয়নের বাহাগিলী গ্রামে মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে এসে ছয় বছরের এক শিশু কন্যা ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশু কন্যাটির বাবা বাদী হয়ে কাউনিয়া থানায় অভিযোগ দায়ের করেন।
পারিবারিক অভিযোগ সূত্রে জানা যায়, রংপুরের মাহিগঞ্জের দেওয়ানটুলি এলাকার বেলাল হোসেনের ছয় বছরের শিশু কন্যা বিলকিস তাঁর মায়ের সাথে উপজেলার কুর্শা ইউনিয়নের বাহাগিলী গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে বিলকিসের মা মমতাজ বেগমের খালাতো বোনের ছেলে একই এলাকার মহুবর রহমান ওরফে মহব্বত মিয়ার পুত্র রাসেল (২০) শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে পূজা মন্ডপে ঘুরতে ও খেলনা কিনে দেয়ার লোভ দেখিয়ে তাঁর নিজ বাড়িতে এনে জোরপূর্বক ধর্ষণ করে। এতে শিশু কন্যাটির রক্তক্ষরণ হলে অবস্থার বেগতিক দেখে ধর্ষক রাসেল পালিয়ে যায়। একপর্যায়ে শিশু বিলকিস গুরুত্বর রক্তাক্ত অবস্থায় কোন রকমে তাঁর মায়ের কাছে এসে ধর্ষক রাসেল এর বর্ণনা দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে গুরুত্বর রক্তাক্ত শিশু বিলকিসকে এলাকাবাসীর সহযোগিতায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর থেকে ধর্ষক রাসেল পলাতক রয়েছে।
এ ব্যাপারে কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মামুন অর রশীদ বলেন, অভিযোগের প্রেক্ষিতে নারী ও শিশু আইনে মামলার রুজু করা হয়েছে। কাউনিয়া থানা মামলা নং ২২ তারিখ- ২৯/০৯/২০১৭ ইং। শিশুটি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। অভিযুক্ত রাসেলকে গ্রেফতার করে আইনের আওতায় আনার তৎপরতা অব্যাহত আছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

0 comments:
Post a Comment