শিশু ধর্ষক গ্রেফতারের দাবীতে রংপুরে ছাত্র ইউনিয়ন'র বিক্ষোভ ও এসপি'কে স্বারকলিপি প্রদান।



কাউনিয়া(রংপুর)প্রতিনিধি : রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নে নানার বাড়ীতে বেড়াতে আসা ৫বছরের শিশু কন্যা বিলকিছ জাহান ববি'র ধর্ষনকারী রাসেল(২০) কে গ্রেফতারের দাবীতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কাউনিয়া উপজেলা সংসদের উদ্যোগে ও রংপুর জেলা সংসদের আয়োজনে রবিবার(১৫অক্টোবর) বেলা ১১টায় একটি বিক্ষোভ মিছিল জেলা সংসদ কার্যালয় (উৎসর্গ ভবন) হতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপার বরাবর স্বারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি প্রদীপ বর্মন, সহ-সভাপতি এমএম সৌরভ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, কাউনিয়া উপজেলা আহবায়ক বাবর আলী বসু, শিশু কন্যাটির বাবা বেলাল হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ঘটনার ১৭দিন অতিবাহিত হলেও এখনো গ্রেফতার হয়নি ধর্ষনকারী রাসেল। শিশুটি বর্তমানে হাসপাতাল ছেড়ে মাহিগঞ্জে নিজবাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় আতংকের মাঝে আছে। সেই সাথে তারা আগামী ৭দিনের মধ্যে শিশু ধর্ষক রাসেলকে গ্রেফতার করে দৃর্ষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান, নয়তো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষনার কথা ব্যক্ত করেন। তারা আরো বলেন, শিশু কন্যাটিকে ন্যায় বিচার ও ধর্ষককে গ্রেফতার ও শাস্তির দাবীতে আন্দোলন চলবে।
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment