কাউনিয়া(রংপুর)প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় মঙ্গলবার(১০অক্টোবর) দুপুরে উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক অসুস্থ ফরহাদ সরকার এর বাসায় গিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) উপজেলা নেতৃবৃন্দ তার রোগমুক্তি কামনা করেন ও তার পরিবারের খোজ-খবর নেয়া ছাড়াও সু-চিকিৎসার জন্য আর্থিক সহয়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) উপজেলা সাধারণ সম্পাদক কমরেড জাকির হোসেন, কমরেড রফিকুল ইসলাম, কমরেড সফিকুল ইসলাম সুফিয়ান, কমরেড গোবিন্দ দাশ প্রমুখ।
সেই সাথে সিপিবি নেতৃবৃন্দ অসুস্থ ফরহাদ সরকারের রোগমুক্তি কামনা ও সু-চিকিৎসার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান।

0 comments:
Post a Comment