কাউনিয়ায় সরকারের বিপুল পরিমান রাজস্ব ক্ষতি : সরকারী জলাশয়ের মাছ ভক্ষন করছে সরকারী কর্মচারীরা


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : সরকারী জলাশয় লীজ প্রদান করলে কাউনিয়ায় বিপুল পরিমান রাজস্ব আদায় করা সম্ভব, এমন একটি পুকুর লীজ না দিয়ে সেই পুকুরের মাছ ভক্ষন করছে সরকারী কতিপয় কর্মচারী।
জানাগেছে, রংপুরের কাউনিয়া উপজেলার ভুমি অফিস সংলগ্ন সরকারী গোপালগঞ্জ পুকুরটিতে প্রতিবছর সরকারী জলাশয় হিসেবে উপজেলা মৎস্য অফিস থেকে মাছের পোনা অবমুক্ত করা হয়। আর এই বিশাল পুকুরটি লীজ না দিয়ে অফিসের কতিপয় কর্মচারী ভোগ দখল করে আসছে। বিগত সময়ে এই পুকুরটি লীজ দিয়ে সরকারের কোষাগারে বিপুল পরিমান রাজস্ব জমা হতো। এবছরও পুকুরটি লীজ না দিয়ে ভুমি অফিসের কতিপয় কর্মচারী ভোগ দখল করে আসছে। গত বুধবার ওই পুকুর থেকে বিপুল পরিমান মাছ ধরে ভুমি অফিসের কর্মচারীরা বিক্রয় করেছে। মাছ বিক্রয় এর বিষয়ে তহশিলদার টিপুর কাছে জানতে চাইলে তিনি জানান, আমি কিছু জানিনা নাজির সাহেব জানেন। এব্যাপারে সহকারী কমিশনার ভুমি(অতিরিক্ত দায়িত্ব) ও উপজেলা নির্বাহী অফিসার এসএম নাজিয়া সুলতানা’র কাছে জানতে চাইলে তিনি জানান, আমি নতুন এসেছি, কেন পুকুরটি লীজ দেয়া হয়নি তা দেখে ব্যবস্থা গ্রহন করা হবে। 
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment