কাউনিয়া প্রতিনিধি : রংপুরের কাউনিয়া উপজেলা বাংলাদেশ আওয়ামীলীগ এর উদ্যোগে সোমবার (৬নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশের স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক বিশ্ব নন্দিত ভাষন'কে ইউনেস্কো স্বীকৃতি দেয়ায় আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালীটি উপজেলা কার্যালয় হতে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মুক্তিযোদ্ধা চত্বর বাসষ্ট্যান্ডে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এমএ হান্নান।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আবুল কাশেম, উপজেলা আ'লীগের যুগ্ন সম্পাদক মোতাহার হোসেন ডালু, প্রভাষক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, আব্দুল কাদের, দপ্তর সম্পাদক এড. জাহাঙ্গীর হাসান, ইউনিয়ন আ'লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনসার আলী, শফিকুল ইসলাম শফি, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সরকার, বালাপাড়া আ'লীগ সাধারণ সম্পাদক দিলদার আলী,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক আমীন আনসারী, জেলা যুবলীগ সদস্য ফিরোজ সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জুয়েল, উপজেলা ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতি জামিল হোসেন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান, কাউনিয়া কলেজ ছাত্রলীগ সভাপতি আলী আকবর হালিম, সাধারণ সম্পাদক মহাব্বত হোসেন হ্নদয় প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন আ'লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

0 comments:
Post a Comment