কাউনিয়ায় পেশাজীবি ফোরাম এর সভা অনুষ্ঠিত




নিজস্ব প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর সকালে আরডিআরএস কার্যালয়ে উপজেলা পেশাজীবি ফোরাম এর সভা  ফোরামের সভাপতি মো. আজিজুল ইসলাম (অবঃ বিডিআর) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন ফোরামের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শাহ্ মো. আখতার হোসেন, সাধারণ সম্পাদক এবং সাপ্তাহিক কাউনিয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক সহকারী অধ্যাপক শাহ্ মো. মোবাশ্বারুল ইসলাম রাজু, সদস্য ও আ’লীগ নেতা মো. আলাউদ্দিন, হাজী মো. মকবুল হোসেন, কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী, জেলা সিনিয়র নারী অধিকার কর্মকর্তা মোছা. বিলকিছ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মিজানুর রহমান মিজান, জসিম সরকারসহ ফোরামের সদস্যবৃন্দ।

Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment