কাউনিয়ায় অপু মুন্শি ইসলামী পাঠাগার এর উদ্বোধন



কাউনিয়া(রংপুর)প্রতিনিধি : রংপুরের কাউনিয়া রেলবাজার দারুল উলুম কওমী মাদ্রাসার উদ্যোগে অপু মুন্শি ইসলামী পাঠাগার উদ্বোধন ও বৃক্ষরোপন কর্মসূচীর এবং সুধী সমাবেশ গত সোমবার ১৮ডিসেম্বর মাদ্রাসা মাঠে আলহাজ্ব মিনহাজুর রহমান হেনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।


সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এমএ হান্নান, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক সারওয়ার আলম মুকুল, রেলওয়ে জামে মসজিদের সম্পাদক ও ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক দিলদার আলী। অনান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন ডালু, সদস্য হাবিবুর রহমান হাবিব, মাদ্রাসার মোহতামিম আলহাজ্ব আব্দুল কুদ্দুছ প্রমূখ। পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ অপু মুন্শি ইসলামী পাঠাগার উদ্বোধন ও বৃক্ষরোপন করেন।
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment