কাউনিয়া উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা



কাউনিয়া প্রতিনিধি : রংপুরের কাউনিয়া উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা গত মঙ্গলবার ১২ডিসেম্বর উপজেলা প্রশাসন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এসএম নাজিয়া সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহাফুজার রহমান মিঠু, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মামুন অর রশিদ, ইউপি চেয়ারম্যান এমএ হান্নান, আশরাফুল ইসলাম, শফিকুল ইসলাম শফি, রকিবুল হাসান পলাশ, প্রেসক্লাব কাউনিয়া সভাপতি মোস্তাক আহম্মদ, প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা প্রকৌশলী সফিউল আলম প্রমূখ। সভায় উপজেলায় খুন, মটরসাইকেল চুরি, ছিচকে চুরি, জুয়া খেলা, কালোবাজারে রেলওয়ে টিকেট বিক্রয়, মাদক সেবন ও বিক্রি বৃদ্ধির বিষয় গুলো বিভিন্ন চেয়ারম্যানের মাধ্যমে উপস্থাপন করা হয়। মাদকের কারনে এলাকায় নানান অসামাজিক কর্মকান্ড ঘটে চলেছে। শেষে সভার সভাপতি উপজেলায় আইন শৃংখলা স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনসহ সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।

Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment