কাউনিয়ায় জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষার শীতকালীন খেলাধুলা’র পুরস্কার বিতরণ




কাউনিয়া প্রতিনিধি,রংপুর :
কাউনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজনে ৪৭তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন খেলাধুলা’র পুরস্কার বিতরণ গত বুধবার ২৭ডিসেম্বর বিকালে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহাফুজার রহমান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এসএম নাজিয়া সুলতানা, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক সারওয়ার আলম মুকুল, মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, প্রধান শিক্ষক আইয়ুব আলী প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকার সুধীবৃন্দ। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment