কাউনিয়ায় রাতুল হত্যার দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামের রবিউল হাসান বাবুল এর ২য় পুত্র আবু হাসান আদনাল রাতুল(৩০) নিখোঁজ হ্ওয়ার পর তিস্তা নদী থেকে তার লাশ থানা পুলিশ উদ্ধারের প্রায় ২মাস অতিবাহিত হলেও কোন ক্লু বের করতে না পারায় গত রবিবার ১৭ডিসেম্বর রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে রাতুল হত্যার দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করে এলাকার সাধারন মানুষ।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, সাবেক প্রধান শিক্ষক আজিজুল ইসলাম মাষ্টার, রাতুলের বাবা রবিউল হাসান বাবুল, শিক্ষক শহিদার রহমান, আ’লীগ নেতা এনামুল হক দুলাল, ছাত্রলীগ নেতা আলী আকবর হালিম, ছাত্রদল নেতা মোসাব্বের হোসেন কোয়েল, রাকুর ম্যানেজার নুরে আলম সিদ্দিকী সাজু, আবু হাসান রায়হান রুশো, ফিরোজ হোসেন রনি প্রমূখ। বক্তারা অবিলম্বে রাতুলের মৃত্যু রহস্য উৎঘাটন করে প্রকৃত অপরাধীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। উল্লেখ্য গত ৮নভেম্বর তালুকশাহবাজ এলাকায় তিস্তা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment