কাউনিয়ায় ৪দিন থেকে নিখোঁজ এক যুবক

নিজস্ব প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় মো.সিরাজুল ইসলাম(৪০) নামের এক যুবক ৪দিন ধরে নিখোঁজ থাকার অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার হারাগাছ পৌরসভার মালিয়াটারী কানাটারী গ্রামের মো.মফেল উদ্দিন এর ছেলে। এঘটনায় সিরাজুলের ভাই মো.সেরেকেুল ইসলাম বাদী হয়ে কাউনিয়া থানায় একটি জিডি করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৭ডিসেম্বর দিবাগত রাত ১০টার দিকে সিরাজুল মোবাইলে বন্ধুর পরিচয় পেয়ে বাড়ী থেকে হক বাজারের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। এরপর থেকে আত্মীয় স্বজনের বাড়ি, হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। ঘটনার সময় থেকে সিরাজুলের সঙ্গে থাকা ০১৭৮৭৯৬৭৩৫০ মোবাইল ফোনটি বন্ধ আছে। এদিকে নিখোঁজ যুবকের পিতা মফেল উদ্দিন বলেন, তাঁর ছেলে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। কি কারণে সে নিখোঁজ হলো তা বলতে পারছিনা। হয়তো দূর্বৃত্তরা মোবাইলে ডেকে নিয়ে সিরাজুলকে অপরহরন ও গুম করতে পারে। পরিবারের অন্যান্য সদস্যরাও একই আশঙ্কা করছেন। সেই সাথে মফেল উদ্দিন তাঁর ছেলেকে উদ্ধারের দাবী জানিয়েছেন। যদি কেউ তার সন্ধান পান তাহলে ০১৭৫১২৮০৯৮১ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হযেছে। অপরদিকে এলাকাবাসী সূত্রে জানা যায় নিখোঁজ সিরাজুল ও তার পরিবার দাদন ব্যবসার সাথে জড়িত। তাই এঘটনায় দাদন ব্যবসার সংশ্লিষ্টতা থাকতে পারে। এব্যাপারে কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মামুন অর রশীদ জানান নিখোঁজ সিরাজুলকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। সকল থানায় বার্তা পাঠানো হয়েছে।
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment