কাউনিয়ায় দক্ষিন হরিশ্বর জামে মসজিদ উদ্বোধন


কাউনিয়া( রংপুর) প্রতিনিধি,
রংপুরের কাউনিয়ায় বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামের কৃর্তি সন্তান জামাল উদ্দিন এর উদ্যোগ ও একটি দাতা সংস্থা কাতার চ্যারেটিসহ এলাকাবাসীর সহযোগিতায় নির্মিত দক্ষিন হরিশ্বর জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে।
  
গত শুক্রবার জুম্মার নামাজ আদায়ের মধ্যদিয়ে জামে মসজিদটি উদ্বোধন করা হয়। জুম্মার নামাজের ইমামতি করেন, হারাগাছ পৌরসভার মাদ্রাসা মুহাম্মাদিয়া’র শিক্ষক মাওলানা আব্দুল ওয়াদুদ।
নামাজ শেষে মসজিদ নির্মাণের উপর বক্তব্য রাখেন, মুল পৃষ্ঠপোষক ও মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা(এনএসআই) যুগ্ন পরিচালক মো. জামাল উদ্দিন, দাতা সংস্থা কাতার চ্যারেটির প্রতিনিধি মো. আবু সাঈদ, উপজেলা আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, উপজেলা আহলে হাদীস কমিটির সাধারণ সম্পাদক মো. আকবর আলী, মসজিদ কমিটির সভাপতি মো. ফেরদৌস হোসেন দুখু, বাজার ব্যবসায়ী নেতা মো. আনোয়ার হোসেন প্রমূখ। আলোচনা শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
মসজিদ কমিটির সভাপতি জানান, মসজিদটি নির্মাণে প্রায় ২২লক্ষ টাকা ব্যয় হয়েছে। তার মধ্যে কাতার চ্যারেটি নামের একটি দাতা সংস্থা ৯লক্ষ টাকা অনুদান প্রদান করেন। বাকী ব্যয় মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা(এনএসআই) যুগ্ন পরিচালক মো. জামাল উদ্দিনসহ এলাকাবাসী সহযোগিতায় মসজিদটি নির্মাণ করা হয়।     

Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment