কাউনিয়ায় বালাপাড়া ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি সভা



কাউনিয়া(রংপুর)প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় বালাপাড়া ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৯সেপ্টেম্বর) সকালে বালাপাড়া ইউনিয়ন পরিষদ হল রুমে বাংলাদেশ সরকার ও ইউরোপীয়ন ইউনিয়ন এবং ইউএনডিপি এর সহায়তায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সহযোগী সংস্থা ইকো সোস্যাল ডেভলভম্যান্ট অর্গানাইজেশন(ইউএসডিও) বালাপাড়া ইউনিয়ন কর্তৃক গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি সভা ইউপি সদস্য আমিনুল ইসলাম পলাশ এর সভাপতিত্বে ও ইউপি সচিব আকরাম হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও রংপুর জেলা পরিষদ সদস্য সেলিনা তালুকদার শিউলী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউপি সদস্য অমরেশ চন্দ্র রায়, ইউপি সদস্য জহুরুল ইসলাম, ইউপি মহিলা সদস্য জমিলা বেগম, ইউপি মহিলা সদস্য মালেকা বেগম, ইউপি মহিলা সদস্য বিউটি বেগম, ইউএসডিও’র প্রতিনিধি ও উপজেলা সমন্বয়কারী হাফিজ আল আসাদ, ইউএসডিও’র বালাপাড়া ইউনিয়ন সমন্বয়কারী জুলহাস হোসেন সোহাগ, সাংবাদিক মিজানুর রহমান মিজান, মৌলভী মজিবুর রহমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রাম আদালত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ এলাকার সুধীবৃন্দ।
উক্ত গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি সভায় কমিউনিটি সদস্য ও এলাকার গণ্যমান্য সুধীবৃন্দদের গ্রাম আদালত সম্পর্কে বিভিন্ন দিক অবহিত করণ এবং ব্যাপক আলোচনা, মতামত গ্রহন ও পরামর্শ প্রদান করা হয়।
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment