কাউনিয়ায় স্কুলের প্রাচীর নির্মান কাজের ভিত্তিপ্রস্তর


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ॥ 
রংপুরের কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মান কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার সকালে বিদ্যালয়ের সীমানা প্রাচীরের কাজের উদ্বোধন করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এম এ হান্নান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক আঃ জলিল, বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী, মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ ইউসুফ আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এ্যাডভোকেট মোজাহারুল ইসলাম বাবলু, মো. রফিকুল ইসলাম, মো. আব্দুল হাই, প্রধান শিক্ষক আইয়ুব আলী, শিক্ষক জাকির হোসন, আহাদ আলী, মো. আউয়াল হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মন্তাজ আলী, সাংবাদিক নিতাই রায়, জহির হেসেন প্রমূখ। স্কুলের প্রধান শিক্ষক জানান, জেলা প্রসাশকের গ্রামীন অবকাঠামো উন্নয়ন ফান্ড ও বিদ্যালয়ের নিজস্ব ফান্ড থেকে সীমানা প্রাচীর কাজটি করা হচ্ছে।
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment