কাউনিয়ায় একবৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার


কাউনিয়া(রংপুর)প্রতিনিধি ঃ কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের ছিট নাজিরদহ গ্রামে গত রবিবার সকালে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কাউনিয়া থানা পুলিশ।
থানা ও পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার তিস্তা নদীর তীরবর্তী ছিট নাজিরদহ গ্রামের মৃত বয়েছ উদ্দিনের পুত্র ৯ সন্তানের জনক নুরুল হক (৭১) মসজিদে ফজরের নামাজ আদায় করে বাড়িতে ফিরে এসে সকলের অজান্তে নিজ ঘরে তীরের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন সকাল ৮ টা পার হলেও নুরুল হক ঘুম থেকে জেগে না উঠায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি শুরু করে। এতে কোন সারা না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখে তার লাশ দড়িতে ঝুলছে। এরপর থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায়ওসি মামুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আত্মহত্যার কারণ জানাযায়নি। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment