কাউনিয়ার সারাই ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি সভা অনুষ্ঠিত


মিজান কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়ার সারাই ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮সেপ্টেম্বর) সকালে সারাই ইউনিয়ন পরিষদ হল রুমে বাংলাদেশ সরকার ও ইউরোপীয়ন ইউনিয়ন এবং ইউএনডিপি এর সহায়তায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সহযোগী সংস্থা ইকো সোস্যাল ডেভলভম্যান্ট অর্গানাইজেশন(ইউএসডিও) সারাই ইউনিয়ন কর্তৃক গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি সভা ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ইউপি সদস্য বুলবুল ইসলাম, ইউপি সদস্য খুরশীদ আলম, ইউএসডিও’র প্রতিনিধি ও উপজেলা সমন্বয়কারী হাফিজ আল আসাদ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রাম আদালত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ এলাকার সুধীবৃন্দ।
উক্ত গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি সভায় কমিউনিটি সদস্য ও এলাকার গণ্যমান্য সুধীবৃন্দদের গ্রাম আদালত সম্পর্কে বিভিন্ন দিক অবহিত করা হয়।


Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment