কাউনিয়ায় রোপা আমন ক্ষেতে পাতা মোড়ানো পোকার আক্রমন : দিশেহারা কৃষক



কাউনিয়া প্রতিনিধি : রংপুরের কাউনিয়া উপজেলায় চলতি মৌসুমে রোপা আমন ধান ক্ষেতে পাতা মোড়ানো
পোকার ব্যাপক আক্রমনে কৃষক সমাজ দিশেহারা হয়ে পড়েছে।

উপজেলার শহিদবাগ, বালাপাড়া, শিবু, প্রাণনাথচর, বরুয়াহাট, মধুপুর, ভায়ারহাট, কুর্শাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে আমন ক্ষেতে স্বর্না জাতের ধানে পাতা মোড়ানো পোকার আক্রমন বেশি হয়েছে। কোন ঔষধ বা প্রাকৃতিক নিয়মেও ধানক্ষেত রক্ষা করা যাচ্ছেনা। এ অবস্থায় দিশেহারা হয়ে পড়েছে কৃষক।

অভিযোগ উঠে উপজেলার কৃষি দপ্তরের তেমন কোন সারা পাচ্ছে না অনেক কৃষক। এব্যাপারে কৃষি অফিসের সাথে যোগাযোগ করা হলেও মেলেনি কোন সঠিক উত্তর।

এদিকে শহিদবাগ ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকবর হোসেন জানান, মাঠ পর্যায়ে তারা কাজ শুরু করে দিয়েছেন। দিশেহারা কৃষকেরা এমন অবস্থায় হাট বাজার থেকে বিভিন্ন কীটনাশক ব্যবহার করেও কোন উপকার পাচ্ছে না। সেই সাথে তিনি এবারের মৌসুমে কৃষকেরা ক্ষতির মুখে পড়বে বলে আশংকা করেন।
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment