জাতীয় বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী'তে কাউনিয়া কলেজ এর আনন্দ র‍্যালী

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : ১৯৯২সালের ২১অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার ২৫বছর পূর্তি'র রজতজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে "শিক্ষা নিয়ে গড়ব দেশ" এ অভিন্ন বিষয়কে সামনে রেখে রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাউনিয়া কলেজ এর আয়োজনে সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়।

এ সময় আনন্দ র‍্যালী'তে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মুসা আহম্মদ, সহকারী অধ্যাপক ফজুলুর রহমান সরকার, সহকারী অধ্যাপক মোকাম্মেল হোসেন, সহকারী অধ্যাপক আব্দুস ছামাদ, সহকারী অধ্যাপক বশির উদ্দিন, প্রভাষক আবু দাউদ আশরাফুল আরেফিন হিমেল, প্রভাষক শফিকুল ইসলাম, প্রভাষক আব্দুল জলিল, প্রভাষক আবু আশিক ছিদ্দিকী পরাগ, প্রভাষক সরকার আবু ফেরদৌস মোঃ মহসীন হীরা, প্রভাষক শাহ রায়হান, প্রভাষক আবু আহসান সিদ্দিক পল্লব, প্রভাষক শফিকুল ইসলাম (হি:বি:)প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment