কাউনিয়ায় শহীদ আবুল হাশেম’র ১৯তম মৃত্যু বার্ষিকী পালন



কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় রবিবার (৮ অক্টোবর) সকালে কূর্শা ইউনিয়নের মীরবাগে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কাউনিয়া উপজেলা শাখার উদ্যোগে শহীদ আবুল হাশেম’র ১৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শহীদের নিজ বাড়িতে কবর স্থানে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শহীদ আবুল হাশেম’র ১৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে কাউনিয়া উপজেলা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কর্তৃক শহীদের প্রতি পুষ্পমাল্য অর্পণ শেষে কাউনিয়া উপজেলা  আহ্বায়ক তাওহিদ হোসেন এর সঞ্চালনায় স্মৃতিচারণ ও সরকারের প্রতি দাবী রেখে বক্তব্য রাখেন, রংপুর জেলা সংসদ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি প্রদীপ বর্মণ, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন বাপ্পী, সহ-সাধারণ সম্পাদক বাবর আলী প্রমূখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা ,উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্থানের নেতা কর্মী বৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের বিভিন্ন লড়াই-সংগ্রাম ও গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিসর্জন দিয়েছে অনেক তাজা প্রাণ। রংপুরের কাউনিয়া উপজেলার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বলিষ্ঠ কন্ঠস্বর ছিলেন শহীদ আবুল হাশেম। শিক্ষা ব্যবস্থার বাণিজ্যিকরণ ও নকল বিরোধী আন্দোলনে নিজের জীবন উৎসর্গ করেন। শহীদ আবুল হাশেম মীরবাগ ধর্মেশ^র মহেশা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে পড়া অবস্থায় ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত হন। শহীদ আবুল হাশেম কাউনিয়া উপজেলা সংসদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং রংপুর জেলা সংসদের সদস্য পদ পান। সে সময় রংপুরের ছাত্র ইউনিয়নের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার প্রতিটি আন্দোলনে তাঁর ভূমিকা ছিল সক্রিয়।  ১৯৯৮ সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কাউনিয়া উপজেলা সংসদ দ্বারা পরিচালিত নকল বিরোধী ও শিক্ষা বাণিজ্যিকরণ আন্দোলনের সময় ১৯ বৎসর আগে ৮ই অক্টোবর রাতের আধারে স্থানীয় সন্ত্রাসীরা তাঁকে নৃশংসভাবে হত্যা করে রেললাইনের পাশে ফেলে রাখে। সে সময় তাঁর ডিগ্রী পরীক্ষা চলেছিল। চিহ্নিত সন্ত্রাসীরা আবুল হাশেমকে খুন করলেও তৎকালীন সময়ের সরকার ও প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি। সংগঠন ও তাঁর পরিবার থেকে মামলা করা হলেও  এর কোন সুষ্ঠ তদন্ত ও বিচার আজ পর্যন্ত হয়নি। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এই হত্যা কা-ের সুষ্ঠ তদন্ত ও বিচারের জোর দাবী জানিয়ে আসছে। সেই সাথে তারা অবিলম্বে শহীদ আবুল হাশেম হত্যার সুষ্ঠ তদন্ত ও বিচারের জোর দাবী জানান।  শেষে শহীদ আবুল হাশেমসহ দেশ ও জাতীর মঙ্গলকামনা করে দোয়া করা হয়। 
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment