কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় ঐতিহ্যবাহী তিস্তা সড়ক সেতুতে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নারী শিশুসহ ৪ জন গুরুত্বর আহত অবস্থায় কাউনিয়া ও রংপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
প্রর্ত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার (৮ অক্টোবর) দুপুরে আহতরা তিস্তা বাসষ্ট্যান্ড হতে আটোরিকশা যোগে তিস্তা সড়ক সেতুর কাউনিয়া পার্শ্বে গোল চত্ত্বরে এলে একই দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস পিছন থেকে ধাক্কা দিলে অটোরিকশায় থাকা নারী শিশুসহ ৪ জন যাত্রী ছিটকে নিচে পড়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কাউনিয়া হাসপাতালে ভর্তি করেন।
আহতরা হলেন কাউনিয়া উপজেলার বাঘাবাড়ি গ্রামের সিরাজুল ইসলাম(৪০),গদাই গ্রামের আজিজুল ইসলাম(৫০),নিজপাড়া গ্রামের রুমা বেগম(২১) ও তার শিশু কন্যা মর্জিয়া আক্তার(২)।
কাউনিয়া হাসপাতালের এস এ সি এম ও ডাঃ আবুল হোসেন রানা জানান, আহতদের মধ্যে মর্জিয়া ও আজিজুলের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদেরকেরংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাসটি পালিয়ে যেতে সক্ষম হয়।
এলাকাবাসী আক্ষেপ করে জানায় রংপুর- কুড়িগ্রাম মহসড়কে তিস্তা সড়ক সেতু স্থানে প্রায় ঘটছে দূর্ঘটনা কিন্তু সংশ্লিষ্টদের নজরে আসে না।

0 comments:
Post a Comment