কাউনিয়ায় বাল্য বিয়ে বন্ধ করলো ইউপি চেয়ারম্যান




কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়া উপজেলার নিভৃত তিস্তা নদী বেষ্ঠিত নাজিরদহ গ্রামের ৭ম শ্রেণীর ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করে দিলেন হারাগাছ ইউপি চেয়ারম্যান রকিবুল হাসান পলাশ।
জানাগেছে গত বৃহস্পতিবার রাতে ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজের ছাত্রী সালমা খাতুন (১৪) এর সাথে হারাগাছ পৌরসভার মিয়া পাড়ার আব্দুল মতিন এর পুত্র ভুট্টু মিয়ার সাথে বিয়ের সকল আয়োজন সম্পন্ন হয়। বর যাত্রী কনের বাড়িতে এসে উপস্থিত হয়। এসংবাদ পেয়ে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহাবুব রশিদ, ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক ইয়াছিন আলী বাবু, গ্রামপুলিশসহ হারাগাছ ইউপি চেয়ারম্যান রকিবুল হাসান পলাশ ঘটনাস্থলে পৌছে অভিবাবকদের বুঝিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন এবং কনে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে অবিভাবকদের কাছ থেকে মুছলেকা নেন। ইউপি চেয়ারম্যান রকিবুল হাসান পলাশ জানান, বাল্য বিয়ের সংবাদ পেয়ে কনের বাবাকে বিয়ের আয়োজন করতে নিষেধ করা হয়ে ছিল। কিন্তু তা সত্বেও তারা বিয়ের আয়োজন করায় বাধ্য হয়ে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে এ বিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।

Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment