কাউনিয়ায় বাল্য বিবাহ বন্ধে হিন্দু পুরোহিতদের ভুমিকা শীর্ষক কর্মশালা



কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়ায় বাল্য বিবাহ বন্ধে হিন্দু পুরোহিতদের ভুমিকা শীর্ষক কর্মশালা ইউএসএআইডি এর অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ল্যাম্ব এর সহযোগিতায় গত বৃহস্পতিবার সকালে ল্যাম্ব অফিস হল রুমে কর্মশালা ল্যাম্ব এর এ২এইচ প্রকল্পের উপজেলা কো-অডিনেটর মনজু আরা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পঃপঃ কর্মকর্তা শিহাব উদ্দিন শেখ। অনান্যের মধ্যে বক্তব্য রাখেন  হিন্দু ধর্মীয় পুরোহিত বাবু পরেশ চন্দ্র চক্রবর্তী, সাংবাদিক জহির রায়হান, মিজানুর রহমান মিজান, ল্যাম্ব মনিটরিং কোঅডিনেটর নিশিত বরণ রায় প্রমূখ। কর্মশালায় হিন্দু ধর্মীয় ২৫ জন অংশ গ্রহন করে।

Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment