কাউনিয়া কলেজ এর সিনিয়র প্রভাষক আনোয়ার হোসেন লিটন আর নেই



কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়া কলেজ এর দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সিনিয়র প্রভাষক আনোয়ার হেসেন লিটন (৪৮) গত বুধবার রাত ৯টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘ দিন যাবৎ হৃদরোগে আক্রান্ত ছিলেন। মরহুমের প্রথম নামাজে জানাযা তার কর্মস্থল কাউনিয়া কলেজ মাঠে বৃহস্পতিবার সকাল ১১ঘটিকায় অনুিষ্ঠত শেষে দ্বিতীয় নামাজে জানাযা নিজ বাড়িতে বাদ যোহর অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় হাজার হাজার মানুষ অংশ গ্রহন করে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যু কালে তিনি স্ত্রী, ১ছেলে ১মেয়ে সন্তান, মাতা, ভাই-বোনসহ অসংখ্য আত্বীয়-স্বজন, বন্ধু-বান্ধব রেখে গেছেন। তার মৃত্যুতে নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। আনোয়ার হোসেন লিটন এর অকাল মৃতুতে প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী, সাংবাদিকসহ এলাকাবাসী মরহুমের রুহের মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানায়।
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment